বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মগবাজার মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মগবাজার মাদরাসা থেকে শাহীন মিয়া নামে ৯ বছর বয়সী এক কিশোর নিঁখোজ হয়েছে।

হারানোর সময় তার গায়ে গোলাপী রঙের জোব্বা ছিল। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বোয়ালাপাড়ার শোলাকিয়া ব্রিজের পাশে।

গত ৪ জানুয়ারি শাহীনকে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মগবাজার এলাকায় পাগলা মাজার ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ভর্তি করা হয় বলে জানা যায়।

মাদরাসার সহকারী শিক্ষক মেরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৯ জানুয়ারি জোহরের নামাজ পড়ার জন্য বিরতি দিই। সেই সময় শাহীন অজু করার কথা বলে নামাজের কাতার থেকে আলাদা হয়।

নামাজ পড়া শেষ হলে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি।কিন্তু কোথাও খুঁজে না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানানো হয়।

তার বাবা বলেন, শাহীন খুব শান্ত স্বাভাবের ছেলে। যদি কেউ তার খোঁজ পান, তাহলে এ নম্বরে ০১৯৩৩৬৮৪২০৬ অথবা ০১৭২১৭৭৬৭৩৮ যোগাযোগ করতে অনুরোধ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ