বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের সমর্থকদের সংঘর্ষ হয়। তখন আশিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।

শনিবার রাতে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

মদনপুর  ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট থেকে নূর নবী ও রিফাতকে আটক করে পুলিশ। তারা স্থানীয় খলিল মেম্বারের লোক। খলিল মেম্বারের লোকজন তা জানতে পেরে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ পুলিশ সদস্য ও স্থানীয় অন্তত ৪০-৪৫ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ চারজন আহত হন।

বন্দর থানার ওসি আজহারুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না সেটা তিনি বলতে পারেন না।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ