শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আলো ঝলমল ফানুস ভুবন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: শায়খ আলী তানতাবী
ভাষান্তর: ছাকিবুল ইসলাম কাসেমী

আল্লাহ তায়ালা একজন রাসুল পাঠিয়েছেন৷তিনি আমাদেরকে জানিয়েছেন; যেই পৃথিবীতে তোমরা বসবাস করছো, জীবন যাপন করছো, একদিন এই পৃথিবী বদলে যাবে ৷ তার আয়ু ফুরিয়ে যাবে ৷ সে নিজের অস্তিত্ব হারাবে ৷ পৃথিবীতে অবস্থানকারী সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে ৷ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহারগুলোও ভেঙ্গে পড়বে ৷

ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا "তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন ৷ সূরা ত্বহা; ১০৬

আজকে পৃথিবীবাসী এই গগণচুম্বী পাহাড়ে আরোহণের চেষ্টা করে ৷ জীবনের ঝুঁকি নিয়ে হাজার মিটার উচ্চতার হিমালয় কে জয় করার স্বপ্ন দেখে ৷ কালকে এই উঁচু শির পাহাড় নিজেই পরাজিত হবে ৷ সমতল পৃথিবীর অন্দরে আপন পরিচয় বিলীন করবে ৷

فيذرها قاعا صفصفا لا تري فيها عوجا ولا أمتا অত:পর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন ৷ তাতে তুমি কোন মোড় বা টিলা দেখতে পাবে না। সূরা ত্বহা  ১০৮-১০৯

تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار এই পৃথিবীকে অন্য পৃথিবীতে পরিবর্তন করা হবে ৷ আকাশসমূহকে পরিবর্তন করা হবে ৷ লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে পেশ হবে ৷ ইবরাহিম ৪৮

গন্তব্যের দিগন্ত কোথায়? আমরা তাহলে কোথায় যাব ? কোথায় থাকব? এখানে কী কোন বাড়ীঘর থাকবে? কোন আসবাবপত্র থাকবে? না বরং নতুন এক জগতের যাত্রা শুরু হবে? নতুন আবাসনের ব্যবস্থা হবে ৷ যেখানে আর কোন ধ্বংস স্পর্শ করবে না ৷ যে জীবনের দিন রাত আর থেমে যাবে না ৷ সুখের ফাগুনে আর আগুন লাগবে না ৷

এই হলো দুনিয়া ও আখেরাত ৷ কিছু মানুষ আছে যারা হৃদয় দিয়ে এই চির সত্যকে ধারণ করে, লালন করে ৷ সর্বান্তকরণে এই বিশ্বাস রাখে ৷ এই পৃথিবীর সব আয়োজন একদিন হারিয়ে যায় ৷ জীবন যত দীর্ঘই হোক একদিন নি:শ্বেষ হয়ে যায় ৷ বিদায় ঘণ্টা বেজে যায় ৷

এই সিমান্তপ্রাচীর ব্যক্তির জন্যও যেমন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় ধীরে ধীরে সবার জন্য ৷ হারিয়ে যায় সবাই অনন্ত সত্যের আড়ালে ৷ অনন্তের অভিযাত্রী সবাই এই আমি আট দশকের জীবনকে সুদীর্ঘ মনে করি ৷ আরও বাঁচার স্বপ্নও দেখি ৷ তারপর আমার যাত্রাও মহাসত্যের অরূদ্ধ মিছিলেই হবে–তাও মনে প্রাণে বিশ্বাস করি ৷

সিরিয়ার বিশিষ্ট শায়েখ, সর্বজন শ্রদ্ধেয় আলেম, শায়েখ আব্দুল মুসিল উসতুয়ানী ৷ ইলমী পরিমণ্ডলে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ৷ তাঁর মুখনি:সৃত প্রতিটি কথা সিরিয়ার জনপদে দারুণ আপ্যায়িত ৷

মহাসমারোহে সুদীর্ঘ কর্মময় জীবন কাটিয়েছেন ৷ ১১৮ বছর বেঁচেছেন ৷ তারপর মাওলার ডাকে সাড়া দিয়েছেন ৷ পৃথিবীর সফরটা দীর্ঘ ছিল, কিন্তু যথারীতি সিমান্ত প্রাচীরে বাঁধা ছিলেন ৷

হযরত নূহ আ. পৃথিবীতে এসেছেন ৷ কত দীর্ঘ সময় পেয়েছেন! পৃথিবীতে বিচরণ ক