শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

পাক-ভারত ইস্যুতে আল্লামা তাকি উসমানির টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের আকাশে জঙ্গি বিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বর্তমানে এই চিরবৈরী দুই দেশ পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছে।

এরই মধ্যে এ বিষয়ে টুইট করলেন পাকিস্তানের সাবেক বিচারপতি ও ইসলামি চিন্তাবিদ আল্লামা তাকি উসমানি। আজ (২৮ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় তিনি বলেন, আল্লাহর দয়া ও অনুগ্রহে পাকিস্তানী সেনাবাহিনীরা বীরত্ব ও কৌশলের সাথে ভারতীয় আক্রমনকারীদের সমুচিত জবাব দিয়েছে।

তিনি আরো বলেন, , পাকিস্তানের সরকার মহিমান্বিত সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ভারতীয়দের যুদ্ধের নেশা মিটে গেছে। এ কারণে পুরো পাকিস্তানী জাতির, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সিজদাবনত হওয়া উচিৎ৷

https://twitter.com/muftitaqiusmani/status/1100798336607629313

প্রসঙ্গত, কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতি হামলার পর জইশ-ই মুহাম্মদ সেই হামলার দায় স্বীকার করেছিল। ভারতীয় সরকার ও সেনাবাহিনী বলছে, হামলাকারীরা এসেছে পাকিস্তান থেকে আর এখন সময় এসেছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার। ওই সংগঠনকে গুঁড়িয়ে দিতে জঙ্গি আস্তানায় ভারতের পাল্টা হামলা করে। পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ফের হামলা করে। এ সবকিছুর পরিণতিতে আবারো অশান্ত হয়ে উঠেছে উপমহাদেশের রাজনীতি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ