শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারতগামী ট্রেন বন্ধ করে দিলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের লাহোর থেকে ভারতের পাঞ্জাবে চলাচল করতো সমঝোতা এক্সপ্রেস।

এ দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় দূরপাল্লার এ ট্রেনের পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৮টায় যথারীতি লাহোর ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি আটকে দিয়েছে পাক রেলওয়ে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে পাকিস্তান রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার জানান, দুই দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে ঝূঁকি তৈরি হয়েছে। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্রেনটির পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে পাক রেলওয়ে কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, বুধবার ভারতের নর্দার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা যথারীতি চালু রাখবে এবং ভারত থেকে নির্ধারিত সময়েই পাকিস্তানের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ে যাবে।

সে অনুযায়ী বুধবার রাত ১১টা ২০ মিনিটে ২৭ যাত্রী নিয়ে ট্রেনটি দিল্লি থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের মধ্যে তিন জন পাকিস্তানি ও ২৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত সিমলা চুক্তি অনুযায়ী, ১৯৭৬ সালের ২২ জুলাই প্রতিবেশি দেশ দুটির মধ্যে সমঝোতা এক্সপ্রেস চালু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ