শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নবীর প্রেমে ৭২ বছর বয়সে ইসলাম গ্রহণ ব্রিটিশ বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: গত ১৪ বছর ধরে তুর্কিতে বসবাসকারী এক ব্রিটিশ বৃদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লিফ পিটার বারবের নামের ওই ৭২ বছর বয়সী মানুষটি তুর্কিতে বসবাসের সূত্রে ইসলাম ধর্ম সম্পর্কে জানার সুযোগ পান এবং শেষমেশ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

সম্প্রতি তুরস্কের মুগলা প্রদেশের ফেতিয়ে নগরীর এক অনুষ্ঠানে ধর্মান্তরিত হওয়ার এ ঘোষণা দেন বারবেরা। তিনি জানান, ইসলাম গ্রহণের পর তার নতুন নাম– মোহাম্মদ জামিল।

জামিল জানান, তুরস্কে বসবাস শুরুর পর তিনি ইসলামি আচার ও সংস্কৃতি সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেন। এই সূত্রে ইসলাম ধর্ম ও মহানবী হয়রত মুহাম্মদের (স.) জীবনী অধ্যয়ন শুরু করেন। এটা করতে গিয়ে তিনি ইসলাম ও মহানবীর প্রেমে পড়েন এবং ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন।

মুহাম্মদ জামিলের ইসলাম গ্রহণের পর মুগলা প্রদেশের ধর্ম বিষয়ক ডিপার্টমেন্টের পক্ষ থেকে পবিত্র কুরআনসহ আরও কিছু ইসলামি বই উপহার দেওয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ