শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে মনোনয়ন পেলেন বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে সংসদীয় আসনের জন্য অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত  সাবরিন ফারুকী।

আগামী ২৩ মার্চ নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বাংলাদেশে জন্মগ্রহণকারী সাবরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ২০০৪ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান।

ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন সাবরিন।

সিডনি ইউনিভার্সিটি থেকে ‘সেরা গবেষণা শিক্ষার্থী পুরস্কার’ অর্জন করেছেন বাংলাদেশের এই নারী।

অস্ট্রেলিয়ার সরকারি সেবা যোগদান করার আগে সাবরিন সিডনি ইউনিভার্সিটিকে শিক্ষাবিদ হিসেবে কাজ করেন। সাবরিন বর্তমানে অস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিস্টিক এন্ড ফেয়ার ওয়ার্ক কমিশনে কাজ করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ