শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্পষ্টভাবে বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। বাড়ালে জনগণ তা প্রতিহত করবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এবং বাংলাদেশ ছাত্র ফোরাম যৌথভাবে সভার আয়োজন করে।

তিনি বলেন, এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। এই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা স্পষ্ট করে বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে অবশ্যই জনগণ প্রতিহত করবে।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের যে সংকট তা অত্যন্ত গভীর। এই সংকট শুধু মাত্র একটি নির্বাচনে নয়, একটি দলের নয়-এটা সমগ্র জাতির সংকট। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ ও ধ্বংস করে দেয়া হয়েছে।’

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ইকবাদ হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মীর হেলাল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ