শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

'৩০ ভাগ মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে যাচ্ছে রাশিয়া'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কমিউনিস্ট ও খ্রিস্টান অধ্যুষিত রাশিয়ায় ক্রমেই বাড়ছে মুসলিম জনসংখ্যার হার। এবং আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়া মোট ৩০ ভাগ মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান মুফতি শেখ রাভিল গাইনুতদিন। খবর আনাদোলু এজেন্সি-এর।

রুশ বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণীর বরাতে গাইনুতদিন একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, গত বছর রাজধানী মস্কোতে ঈদুল আযহায় রেকর্ড সংখ্যক মুসলিম উপস্থিত হয়েছিলো। অন্যান্য ধর্মীয় কেন্দ্রগুলোতেও মুসলিমদের অংশগ্রহণ বাড়ছে।

আগের বছরগুলোর তুলনায় মুসুল্লি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন শহরে নতুন করে অনেক মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাশিয়ায় প্রায় আড়াই কোটি মুসলিম জনসংখ্যা দিনদিন শক্তিশালী হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

গাইনুতদিন জানিয়েছেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান ও অন্যতম কারণ মুসলিমদের অধিক সন্তান জন্মদান। এবং মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে যাওয়া মুসলিম অভিবাসীদের দ্বারাও এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ