শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত পাকিস্তানের মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

জম্বু-কাশ্মিরের পুলওয়ামায় হামলার পর হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছিলেন পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফয়জল হাসান চৌহান। সেজন্য বরখাস্ত করা হয়েছে তাকে।

মঙ্গলবার তিনি পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের কাছে ইস্তফাপত্র জমা দেন। সঙ্গে সঙ্গে ইস্তফা গৃহীত হয়।

ফয়জল হাসান চৌহান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ছিলেন। দলের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, ফয়জল হাসান চৌহানকে সরিয়ে দেওয়া হয়েছে।

টুইটারে লেখা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাঞ্জাবের তথ্যমন্ত্রীর পদ থেকে ফয়াজ চৌহানকে সরিয়ে দিয়েছে। কারও বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়। পাকিস্তানের ভিত্তিই হল সহিষ্ণুতা।

পুলওয়ামায় হামলার পর ভারত যে বিবৃতি দিয়েছিল, তার জবাবেই চৌহান হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তার পরে মন্ত্রীর ওই মন্তব্যের ভিডিও পাকিস্তানে ভাইরাল হয়ে যায়। তার হ্যাশট্যাগ ছিল, স্যাক ফয়াজ চৌহান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ওই মন্তব্যকে ভালোভাবে নেননি। চৌহান পদত্যাগ করার আগে ইমরানের বিশেষ সহকারী নাইমুল হক টুইট করেন, আমাদের দল এই ধরনের মন্তব্য বরদাস্ত করবে না।

চৌহানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, সেকথা জানিয়ে নাইমুল হক লেখেন, পাঞ্জাবের তথ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায় সম্পর্কে যে অপমানজনক মন্তব্য করেছেন, সেজন্য তার কড়া শাস্তি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ