শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

২০২৫ সালের মধ্যেই ভারতকে সাবমেরিন দেবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-পাকিস্তান টান টান উত্তেজনার সময় রাশিয়ার তৈরি আকুলা শ্রেণির সাবমেরিন ইজারা নেয়ার চুক্তি করেছে ভারত।

রাশিয়া থেকে এই সামরিক ডুবোজাহাজ দশ বছরের জন্য লিজ নিতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। আকুলা পর্যায়ের এই চক্র-৩ অ্যাটাক সাবমেরিন ভারতের হাতে আসবে ২০২৫ সালের মধ্যেই।

চলতি সপ্তাহে দুই দেশের মাঝে চুক্তি সই হতে পারে বলে জানা গেছে। টাকার পরিমাণ ৩০০ কোটি ডলার। চুক্তি অনুযায়ী ভারতকে ১০ বছরের জন্য পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইজারা দেবে রাশিয়া।

ভারতের কাছে হস্তান্তরের পর এই সাবমেরিনের নাম হবে 'চক্র-৩'। এখনও পর্যন্ত ভারতীয় নৌসেনার অস্ত্রসম্ভারে যুক্ত হয়েছে মোট তিনটি রুশ সামরিক ডুবোজাহাজ।

ভারতীয় ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদেনে বলা হয়, এ সাবমেরিন কেনার ব্যাপারে গত বছর ভারত ও রাশিয়ার মধ্যে ৫.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই হয়। এবার মার্চে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে দুই দেশ।

উল্লেখ্য, ১৯৮৮ সালে তিন বছরের জন্য পরমাণু অস্ত্রবাহী আইএনএস চক্র সাবমেরিন লিজ নিয়েছিল ভারতীয় নৌসেনা।

২০১২ সালে ভারতের হাতে এসেছিল আরও উন্নত পরমাণু অস্ত্রবাহী সামরিক ডুবোজাহাজ আইএনএস চক্র-২। সেই ডুবোজাহাজটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২০২২ সালে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ