শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইসলাম অবমাননায় মালয়েশিয়ায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক মাধ্যমে ইসলাম ও নবী মুহাম্মদ সা.-কে অবমাননা করায় মালয়েশিয়ার এক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রয়টার্স

জানা যায়, ওই ব্যক্তিকে কারাদণ্ডের পাশাপাশি একই অভিযোগে আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই ইসলাম ও নবী মুহাম্মদ সা. সম্পর্কে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছিলেন।

দেশটি এক বিবৃতিতে জানিয়েছে, যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে ইসলামের অপপ্রচারের অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই ব্যক্তি। তবে বিবৃতিতে তার নাম প্রকাশ করা হয়নি।

এছাড়াও তিনজনের মধ্যে এক ব্যক্তি অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আগামী সোমবার তাকে নিয়ে পরবর্তী শুনানি হবে। বাকি দুজন জবানবন্দি দিতে অস্বীকার করলে জামিন মঞ্জুর না করে তাদের আটক রাখা হয়েছে।

সমাজে ঐক্য বিনষ্ট, উত্তেজনা উসকে দেয়া এবং যোগাযোগ নেটওয়ার্ক অপব্যবহার করার অভিযোগে এই চারজনের বিরুদ্ধে দেশটির আদালতে অভিযোগ আনা হয়। দেশটিতে এ ধরণের অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ