শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তিমির সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ৮৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের নিগাতা সাগরে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে বিশাল আকৃতির এক তিমির ধাক্কায় অন্তত ৮৭ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত সোয়া ১২টায় নিগাতা বন্দর থেকে সাদো দ্বীপে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হাইড্রোফয়েল জাহাজটি বেশ গতিতে চলছিল। সে সময় বিশাল আকৃতির এক তিমির সঙ্গে ধাক্কা লাগলে সাদো স্টিম শিপের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৮৭ জন আহত হয়।

জাপানি কোস্টগার্ড সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া জাহাজে মোট ২১২ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। তাদের মধ্যে ৮৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার বিষয়ে জাহাজের চালক জানান, স্বাভাবিকভাবেই তিনি জাহাজটি চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই একটি তিমির সঙ্গে ধাক্কা লাগে।

এতে জাহাজটিতে ছয় ইঞ্চি পরিমাণ একটি ফাটল তৈরি হয়েছে। তবে এ ঘটনার পর জাহাজটি যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ