শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যেখানে জিনপিংকে ছাড়িয়ে গেলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কুয়েতের শীর্ষ জনপ্রিয় বিদেশি নেতা মনোনীত হয়েছেন। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

গত রোববার প্রকাশিত একটি জরিপে এ তথ্য প্রকাশিত হয়। স্থানীয় আল ক্বাবাস পত্রিকা এ জনমত জরিপটি পরিচালনা করে।

পত্রিকাটি জানায়, এ জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ কুয়েতি নাগরিকই এরদোগানের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও কুয়েতের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতি বিষয়ক বেশ কিছু চুক্তি সম্পাদিত হয়েছে।

২০১৭ সালে এরদোগান এক রাষ্ট্রীয় সফরে কুয়েত সফর করেছিলেন। সে সময় তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহর সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তি ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন।

ওই সফরে দুই পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিনিয়োগে বিশেষ সুবিধা ও সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছিলেন।

সে সময় সৌদি-কাতার দ্বন্দ্বে কুয়েত ও তুরস্ক মধ্যস্থতা করছে তবে সংকট শুরুর কিছুদিনের মধ্যে পরিস্থিতি জটিল হওয়ায় তুরস্ক সরাসরি কাতারের পক্ষে অবস্থান নেয়।

সূত্র : ডেইলি সাবাহ

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ