শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তালেবানের সঙ্গে যুদ্ধে ১৩ আফগান সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশে তালেবান ও দেশটির সেনাবাহিনীর তিনদিন ধরে চলা যুদ্ধে ১৩ সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (০৯ মার্চ) তালেবানরা বাদঘিস প্রদেশে অবস্থিত সেনাবাহিনীর বিভিন্ন চেকপয়েন্টে হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জামশীদ শাহাবী বলেন, শনিবার বালা মুরঘাব জেলা থেকে যুদ্ধটি শুরু হয়। সেসময় সামরিক বাহিনী একাধিক বিমান হামলা চালায়। যুদ্ধটিতে সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন এবং ১২ জনেরও বেশি সৈন্য এখনও নিখোঁজ রয়েছেন।

সংঘর্ষে তালেবানের ৪২ জন সদস্য নিহত হয়েছে বলেও জানান তিনি।

তবে প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মাদ নাসের নজরী বলেন, যুদ্ধে সেনাবাহিনীর ২০ জন নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) যুদ্ধটির সমাপ্তি হয়েছে। তবে দূরবর্তী কিছু এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ