শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মার্কিন-তালেবান আলোচনায় শান্তি আসবে না: আফগান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব মনে করেন, তালেবানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, তার ফলে যে সে দেশে শান্তি আসবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে এক মতবিনিময় অনুষ্ঠানে হামদুল্লাহ মহিব এসব কথা বলেন।

এ সময় তিনি আবারও তালেবানকে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, আফগান সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আমরা তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি আছি।

তবে তালেবান এর আগে জানিয়েছে, তারা আফগান সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তারা আলোচনা করবে না। মার্কিন সেনা উপস্থিতি সম্পর্কে হামদুল্লাহ মোহিব বলেন, মার্কিন সেনারা চলে গেলেও তার দেশে যুদ্ধ শেষ হবে না। আফগান বাহিনীই এই যুদ্ধ চালিয়ে যাবে।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের যুদ্ধ। আমেরিকা কেবল তাতে সহায়তা করছে।’

এদিকে,  কাতারের রাজধানী দোহায় ১৬ দিন ধরে চলমান  যুক্তরাষ্ট্র ও আফগান তালেবানের সঙ্গে দীর্ঘতম আলোচনা শেষ হয়েছে। তবে দুই পক্ষের আলোচনায় মূল কয়েকটি ইস্যুতে অগ্রগতি হলেও কোনও বড় ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ