শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হাজিদের জন্য মক্কা-মদিনায় তৈরি হবে ‘স্মার্টসিটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন
আওয়ার ইসলাম

হজ ও ওমরা পালনকারীদের জন্য সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা-মদিনায় ‘স্মার্ট সিটি’ তৈরির প্রকল্প হাতে নিচ্ছে দেশটির সরকার।

মদিনা মনোয়ারায় হজ ও ওমরাহ বিষয়ক একটি আলোচনায় সভায় পবিত্র এই দুই শহরে এ ‘স্মার্ট সিটি’ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

মক্কা-মদিনায় আল্লাহর মেহমনদের জন্য নতুনভাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি স্মার্টক্যাম্প তৈরি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

হারামাইন শরিফাইন ইনিস্টিটিউটের খাদেম ও হজ-ওমরাহ গবেষণা কেন্দ্রের সচিব ড. মাযিন শমরানি দুবাই ভিত্তিক সংবাদসংস্থা আল আরাবিয়াকে বলেন, হাজিদের জন্য মক্কা-মদিনার স্থানগুলোকে ‘স্মার্ট সিটি’র অন্তর্ভুক্ত করার জন্য যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে।

মক্কা মুকাররমা ও মদিনায় হাজিদের চলাচল সুবিধার্থে বেশি বেশি ছায়াদার গাছ লাগানোর হার বৃদ্ধি করার পরামর্শও গৃহিত হয় বৈঠকে। সেই সাথে পানির ঝরনা ও তার সরঞ্জাম ব্যবহারের উপর জোর দেওয়া হয়।

১৯ তম এ অধিবেশন  হাজীদের সেবার জন্য একটি প্লাটফর্ম তৈরি  করার সুপারিশ নিশ্চিত করা হয়; যাতে হাজীদের যেকোন প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারা যায়। এছাড়াও ‘মিকাত’-এর স্থানকে আরো সুন্দর, উন্নত করার আলোচনা হয়েছে। এর পাশাপাশি অসুস্থ, অক্ষমদের জন্য আলাদা করে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থার সুপারিশ করা হয়।

সূত্র: আল আরাবিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ