শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

৫০ জনকে হত্যার মামলা নিজেই লড়বে সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জঙ্গি হামলা চালানো ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ায় জন্মানো ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৫০ জনকে গুলি করে মারার মামলা চলছে। সে নিজে আদালতে মামলা লড়তে চায় জানিয়ে নিজ আইনজীবীকে বাদ দিয়েছে।

ট্যারান্টের আইনজীবী অ্যাটর্নি জেনারেল রিচার্ড পিটার্স জানিয়েছেন, অভিযুক্ত ব্রেন্টন মানসিকভাবে অসুস্থ নয়, যা আগে মনে করা হচ্ছিল। সে নিজেই মামলা লড়বে বলে জানিয়েছে। ফলে আমার আর প্রয়োজন পড়বে না।

গত শনিবার ব্রেন্টনকে আদালতে হাজির করা হয়। আগামী ৫ এপ্রিল পর্যন্ত কোনও আবেদন ছাড়াই তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার সন্ত্রাস দমন পুলিশ নিউ সাউথ ওয়েলসে আরও এক বন্দুকধারীকে খুঁজে বের করতে তল্লাশি চালিয়েছে। স্যান্ডি বিচ টাউনে ব্রেন্টনের বোনের বাড়ি তল্লাশি চালানো হয়েছে। লরেন্স টাউনে আর একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ফেডারেল পুলিশ ও নিউ সাউথ ওয়েলস পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

শুক্রবার স্বয়ংক্রিয় অস্ত্র হাতে মসজিদে হামলা চালিয়ে ব্রেন্টন ৫০ জনকে গুলি করে হত্যা করেছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ