মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

নাম বদলে সুপ্রভাত হয়ে যাচ্ছে সম্রাট পরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘষে মেজে রং বদলে সুপ্রভাত বাস রাতারাতি হয়ে যাচ্ছে সম্রাট বাস। ঢাকার সদরঘাট থেকে গাজীপুরে চলাচল করত এ বাসগুলো।

গতকাল (২০ মার্চ) বুধবার গাজীপুর বাসস্ট্যান্ডে এক পাশে সুপ্রভাত পরিবহনের বাসগুলোর রং বদলাতে দেখা গেছে। সেই সঙ্গে গাড়ির সামনের কাচে সম্রাট পরিবহনের লেবেল সাঁটানো হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় পথে ঝামেলায় পড়ছে এ বাসগুলো। তাই দ্রুত সুপ্রভাত বাসের চেহারা বদলে যাচ্ছে। ওই কোম্পানির প্রায় সব বাসের রং বদলে ফেলা হচ্ছে। এ ছাড়া সুপ্রভাত পরিবহনে দেয়া বাসের মালিকেরা তাদের বাসগুলো ওই পরিবহন থেকে নিয়ে সুবিধামতো কোম্পানিতে অন্তর্ভুক্ত করছেন।

একাধিক শ্রমিক, বাসচালক ও সুপারভাইজার জানান, সুপ্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত হলেও এক প্রভাবশালী পরিবহননেতার প্রভাবে গাজীপুরা পর্যন্ত চলছে। ৭০টি বাসের অনুমোদন নিয়ে চলছে প্রায় ২০০টি বাস।

সুপ্রভাতের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম বলেন, সুপ্রভাত পরিবহনের অনেক মালিকের বাস রয়েছে। আমাদের নিবন্ধন বন্ধ করে দেয়া হয়েছে। এখানে ১০০ জনের বেশি মালিক রয়েছেন। সবাই তো আর বসে থাকবেন না। তারা যেকোনো সময় ইচ্ছা করলেই এই সার্ভিস থেকে চলে গিয়ে অন্য সার্ভিসে বাস দিতে পারেন। তাই কেউ কেউ হয়তো তাদের বাসের নাম পরিবর্তন করে অন্য পরিবহন সার্ভিসে চলে যাচ্ছেন।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছে শুনেছি, সুপ্রভাত পরিবহনের বাসে অন্য পরিবহনের নাম লেখাচ্ছে। অন্য পরিবহনে যেতে কোনো বাধা নেই। কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে হুট করে সম্রাটে বা অন্য কোনো সার্ভিসে যেতে পারবে না। এমনটা হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ