শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বার্মিংহামে মসজিদে ভাঙচুরকারী দুই জন আটক, পরে একজন মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে ৫ মসজিদে ভাঙচুরের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তবে পরে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক দুই জনের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, তারা স্থানীয় পেরি বার এবং ইয়ার্ডলির বাসিন্দা।

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনার কয়েক দিন পর গত ২১ মার্চ বার্মিংহামে ৫টি মসজিদের জানালা হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয়েছে। এই হামলার ঘটনাটি তদন্ত করছেন দেশটির সন্ত্রাস-দমন কর্মকর্তারা।

যে পাঁচটি মসজিদে হামলা চালানো হয় সেগুলো হলো, উইটন ইসলামিক সেন্টার, ব্রার্চফিল্ড রোডের জামে মসজিদ, স্লেড রোডর গুলহার শেরিফ মসজিদ, ব্রডওয়ের মসজিদ ফয়জুল ইসলাম, আলবার্টা রোডের মুসলিম কমিউনিটি সেন্টার।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ