মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারতে ঘরে ঢুকে মুসলিম পরিবারকে নির্মমভাবে নির্যাতন (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মুসলিম পরিবারের ওপর নির্যাতনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। দেশটির গুরগাঁওয়ে ঘরে ঢুকে ২১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভোন্দসি নামক এলাকায় এক মুসলিম পরিবারের সদস্যরা এমন সন্ত্রাসবাদের শিকার হয়। খবর  এনডিটিভির।

ওই মুসলিম পরিবারের ওপর সন্ত্রাসীদের অত্যাচারের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং  এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সবাই।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, প্রায় ৪০ জনের একটি দল এসে লোহার রড এবং হকি স্টিক দিয়ে পরিবারের পুরুষ সদস্যদের বেধড়ক পেটাচ্ছে। এসময় তাদেরকে না পেটাতে অনুরোধ জানান পরিবারের নারী সদস্যরা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হোলির দিন ক্রিকেট খেলা নিয়ে তৈরি হওয়া বাক-বিতন্ডার জেরে এই ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের মদতে এ নির্যাতন চালানো হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

মারধরের সময় দুষ্কৃতিকারীরা 'পাকিস্তানে যা' বলে হুমকি দিচ্ছিল বলে জানান তারা।

গুরগাঁও পুলিশ জানিয়েছে, এ হামলা পরিকল্পিত। ঘটনাস্থলে আমরা পৌঁছার পূর্বেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

তবে অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গুরগাঁও পুলিশ। ভিডিও ফুটেজ দেখে বাকিদের খোঁজ করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ