শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মানবতাবিরোধী ৫ আসামির ফাঁসি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মুহা. আব্দুল মজিদসহ ৫ আসামির ফাঁসির আদেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ২৪০ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন চেয়ারম্যান বিচারপতি মুহা. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৫ আসামি হলেন, মুহা. আব্দুল খালেক তালুকদার (৬৭), মুহা. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮), শেখ মুহা. আব্দুল মজিদ মাওলানা (৬৬) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)।

আসামিরা সবাই পলাতক রয়েছেন। মোট সাত আসামির মধ্যে আব্দুর রহমান (৭০), আহাম্মদ আলী (৭৮) গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা যান।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন গাজী এমএইচ তামিম।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।এর ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের ফাঁসির আদেশ দিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ