রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

'আগে জানলে এদেশ স্বাধীন করতাম না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, বাংলাদেশের যে অধঃপতন হয়েছে এর ১০০ ভাগের এক ভাগ অধঃপতন হবে জানলে এদেশ স্বাধীন করতাম না।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ৩০ তারিখের নির্বাচনে বিএনপি ঐক্যফ্রন্ট হারেনি, হেরেছে শেখ হাসিনার নেতৃত্ব। আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও খালেদা জিয়া এক হয়ে গেছে।

ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, আমার মনে হয় খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার গণভোট দেয়া হলে শেখ হাসিনা ৫ ভাগ ভোটও পাবেন না। তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি।

কাদের সিদ্দিকী বলেন, হলরুমে বসে, প্রেস ক্লাবের সামনে ১০০ বছর গণঅনশন করেও এই সরকারের পতন সম্ভব না।

এই মুক্তিযোদ্ধা বলেন, এই অবৈধ সরকারের কাছে মুক্তি চেয়ে মুক্তি পেলে সেটা হবে খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু।

তিনি বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে পাকিস্তানের সাথে যেরকম আলোচনায় বসেনি, ঠিক তেমনি বেগম জিয়া প্যারোলে মুক্তি না নিয়ে ইতিহাসে দ্বিতীয় বার নজির সৃষ্টি করবেন।

কাদের সিদ্দিকী বলেন, যে বিচারক খালেদা জিয়াকে সাজা দিয়েছে তার বিচার একদিন জনগণের আদালতে হবে। ঐক্যফ্রন্টের ৭ দফার ১ম দফা খালেদা জিয়ার মুক্তি ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ