সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিজেপির ইশতেহার: বাবরী মসজিদের স্থানে রামমন্দিরের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচন শুরুর তিন দিন আগে দলীয় ইশতেহার প্রকাশ করল বিজেপি। তাতে অযোধ্যায় বাবরী মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।

আজ সোমবার দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে নির্বাচনী ইশতেহার 'সংকল্প পত্র' প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রধান ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণে সম্ভাব্য ও সহায়ক সব উপায় অবলম্বন করা হবে।

সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ দলের শীর্ষ নেতারা।

সূত্র: এনডিটিভি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ