সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে ৪ শিক্ষার্থীর অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ৪ শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেন তারা।

অবস্থানরতদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদযালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং একজন একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। তারা হলেন- ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজ্জাদ কাদির, আধুনিক ভাষা ইনস্টিটিউটের আহমেদুল্লাহ সিয়াম, ভাষাবিজ্ঞান বিভাগের রায়হান খান এবং সাইক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মোস্তফা কামাল।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘বোন নুসরাত হত্যার বিচার চাই’, ‘অধ্যক্ষসহ জড়িতদের ফাঁসি চাই’, ‘অন্যায়ের প্রতিবাদকারীকে হত্যা কেন?’, ‘রক্ষক যদি ভক্ষক হয়, আমাদের আস্থা কোথায়?’, ‘অন্যায়ের প্রতিবাদের ফল কি মৃত্যু?’, ‘কাল কার মৃত্যুর পালা?, আমার বোনের?’।

অবস্থানের বিষয়ে সাজ্জাদ কবির যুগান্তরকে বলেন, নুসরাত জাহান রাফির মৃত্যুর খবর শুনে আমরা তাৎক্ষণিকভাবে এখানে অবস্থান নিয়েছি। নুসরাতের হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। এই দাবিতে আমাদের প্রতিবাদ চলবে।

আহমেদুল্লাহ সিয়াম বলেন, একজন মাদ্রাসার প্রিন্সিপাল যে ঘৃণ্য কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। এই সময়েও মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে, এটা তো চিন্তাও করা যায় না। এই অপরাধের শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু হতে পারে না।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় অগ্নিদগ্ধ নুসরাত।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ