মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জয় পেতে পাকিস্তানে আবার হামলা চালাতে পারে মোদি: মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে পরাজয় থেকে রক্ষা পেতে বিজেপি যে কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) কাশ্মীরে এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এসব অভিযোগ করেন।

মোদির সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে মেহবুবা বলেন, নিজের ব্যর্থতা ঢেকে নির্বাচনে জনগণের সহানুভূতি পেতে মোদি আবার বালাকোটের মতো পাকিস্তানে হামলা চালাতে পারে। সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে সোমবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় মেহবুবা মুফতির গাড়িবহরে পাথর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মেহবুবার কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার বহরে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ