মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

পাটকল শ্রমিকদের ৯৬ ঘণ্টার ধর্মঘট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯ দফা দাবি আদায়ের লক্ষে চলমান সরকারি পাটকল শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত হয়েছে। সোমবার রাতে শ্রম অধিদফতরের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বকেয়া মজুরি আদায়, মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা সোমবার দ্বিতীয় দফায় ৯৬ ঘণ্টার টানা ধর্মঘটে নামেন। এর সংকট নিরসনে রাত সাড়ে ৭টার দিকে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে শ্রমিকদের দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিক নেতারা ধর্মঘটসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ নাছিম, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নুসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ধর্মঘট স্থগিতের কথা জানিয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বলেন, ‘আগামী ১৭ মে’র মধ্যে শ্রমিকদের মজুরি ফিক্সেশন সম্পন্ন হবে এবং আগামী ১৮ মে খাতায় উঠবে অর্থাৎ শ্রমিকদের অনুকূলে মজুরি স্লিপ দেওয়া হবে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের বকেয়া মজুরি আগের হারে এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

মহাপরিচালক মিজানুর রহমান আরো বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে মিল থেকে শ্রমিকদের এক সপ্তাহের মজুরি পরিশোধের জন্য বিজেএমসির চেয়ারম্যান মিল কর্তৃপক্ষকে নির্দেশনা দেবে। এছাড়া আগামী ৮ মে বিজেএমসিতে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নেতাদের সঙ্গে অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে।’

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএর ডাকে গতকাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামী শুক্রবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এর আগে একই দাবিতে গত ২ থেকে ৫ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট করেন পাটকল শ্রমিকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ