মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজীপুরে বিক্ষোভ: সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থী‌রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা।

আজ বৃহস্পতিবার দুপুরে কোনাবাড়ি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

এদিকে, এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজুকে প্রধান আসামী ও আরো ৪ জনকে অভিযুক্ত করে কোনাবাড়ি থানায় হত্যা মামলা করেছে শারমিনের স্বজন।

ক্যামব্রিজ কলেজের ছাত্রী শারমিন আক্তার লিজাকে গতকাল বুধবার দুপুরে কোনাবাড়ির কাঁচা বাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারী লিংকন কলেজের ছাত্র মোস্তাকিনকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ