শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন শীর্ষ আদালতেরই এক সাবেক কর্মী।

নির্বাচনী উত্তাপের মাঝে এই ঘটনায় হতবাক গোটা ভারত। দেশটির প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার শীর্ষ আদালতের ২২ জন বিচারপতির কাছে এফিডেভিট জমা দিয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী।

শীর্ষ আদালতের ২২ জন বিচারপতিকে দেওয়া এফিডেভিটে ওই নারীর অভিযোগ, শুধু তার সঙ্গেই যৌন নির্যাতন নয়, তার পরিবারকেই রীতিমতো হেনস্থা করেছেন রঞ্জন গগৈ।

নারীর দাবি, ২০১৮ সালের ১১ অক্টোবর তাকে যৌন হেনস্তা করেন ভারতের প্রধান বিচারপতি। এই ঘটনার প্রতিবাদ করলে তাকে সুপ্রিমকোর্টের চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে আক্রমণ চালানো হয় তার পরিবারের উপরও। দিল্লি পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয় তার স্বামী ও দেওরকে। চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় ওই মহিলার ভাইকেও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ