শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কুরআন অবমাননার অভিযোগে সেফুদা’র বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে লাইভে কুরআন অবমাননার অভিযোগে ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে ‘সেফুদা’র বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি) ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।  আগামী ১৫ মে’র মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা বারের আইনজীবী মুহাম্মদ আলীম আল রাজী (জীবন) এ মামলাটি দায়ের করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ,২৯ ও ৩১ ধারায় ভিয়েনা প্রবাসী সিফাতুল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন বাদী।

মামলার আবেদনে বলা হয়, গত ৯ এপ্রিল বাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে ‘সেফুদা’ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে অবমাননা করে মন্তব্য করছেন। যা সমগ্র ইসলামী বিশ্বকে মারাত্মকভাবে আঘাত করেছে। লাইভটি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, প্রবাসী সেফাতউল্লাহ একইভাবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন সময় লাইভে এসে কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমাণাত্মক ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সে কারণে আসামি সেফুদা’র ফেসবুক অ্যাকাউন্ট বন্ধসহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত-সমালোচিত সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ