মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৩ দফা দাবীতে কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

সকল পাবলিক ভার্সিটি ও সরকারি কলেজ সমূহে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন ও ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাসহ চলমান খুন, ধর্ষণ এবং ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) আসরের নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, সহকারী প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মারজান, ইশা ছাত্র আন্দোলন গুরুদয়াল সরকারি কলেজ শাখা সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র সংসদগুলো 'আঁতুড়ঘর' হিসেবে কাজ করে। ছাত্র সংসদ অকার্যকর থাকায় ছাত্র রাজনীতিও পথ হারিয়েছে। ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার চেয়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পথে পা বাড়িয়েছে ছাত্ররা। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলোর নির্বাচনের দাবিও জোরালো হয়েছে। অবিলম্বে সকল পাবলিক ভার্সিটি ও সরকারি কলেজ সমূহে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

তারা আরো বলেন, দেশে ধর্ষণ, যৌন হয়রানী ও নৃশংস হত্যাকাণ্ড এখন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। সম্প্রতি ফেনীতে আলিম পরীক্ষার্থী মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফীকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা দেশবাসীকে চরমভাবে ব্যথিত করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অধ্যক্ষ সিরাজুদ্দৌলাসহ সকল ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা সরকারের কাছে কুরআন অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তিকারী অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদাকে দ্রুত দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সহ সভাপতি মুহা. ইমদাদুল্লাহ মাহবুব, সাধারণ সম্পাদক আবরারুল হক, সাংগঠনিক সম্পাদক মুহা. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ, দফতর সম্পাদক মুহা. আবু নাঈম, কওমি মাদরাসা সম্পাদক মুহা. ফাইজুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক মুহা. ত্বয়াসিন আহমাদ, স্কুল সম্পাদক মুহা.আল আমিন প্রমুখ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ