শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন

সিসিটিভি ফুটেজে দেখা মিললো শ্রীলঙ্কার হামলাকারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের তিন দিন পর বিধ্বস্ত পাঁচ তারা হোটেল সাংগ্রি লা থেকে উদ্ধার হলো হোটেলের সিসি টিভি ফুটেজ। সেখানে দেখা গেছে, দুই জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করছে। একটি সংবাদ সংস্থার কাছে পৌঁছনো এই ফুটেজটি শ্রীলঙ্কার একটি স্থানীয় টিভি চ্যানেলেও সম্প্রসারিত হয়।

উদ্ধার হওয়া ফুটেজে দেখা যায় নীল টুপি পরিহিত এবং পিঠব্যাগ নিয়ে দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী হোটেলের এলিভেটরে প্রবেশ করছে। খুব দ্রুত আবার তারা এলিভেটর থেকে বেরিয়েও আসে।

ফুটেজে এরপর দেখা যায় তাদের মধ্যে একজন হোটেলের রেস্তোরাঁয় পিঠে ব্যাগ নিয়েই ঘোরাঘুরি করছে। সেই সময় রেস্তোরাঁয় যথেষ্ট লোকজন ছিল।

মঙ্গলবার আর একটি ফুটেজে দেখা যায়, একজন আত্মঘাতী জঙ্গি নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চে প্রবেশ করছে। তার কয়েক মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণে গীর্জাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

যে আট জায়গায় বিস্ফোরণ হয়েছে সাংগ্রি লা হোটেল ও সেন্ট সেবাস্তিয়ান চার্চ তাদের মধ্যে অন্যতম। খুব কম সময়ের ব্যবধানে ছয়টি এবং পরবর্তী সময় আরও দু’টি বিস্ফোরণে নিহত হয়েছেন ৩৫৯ ব্যক্তি, আহতের সংখ্যা ৫০০। অভাবিত এই ভয়াবহ বিস্ফোরণে স্বজন হারিয়ে শ্রীলঙ্কা যেমন গভীর শোকাহত, তেমনি বিশ্বও এই হামলার নিন্দায় মুখর।

এখনও পর্যন্ত এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কার পুলিশ ৫৮ জনকে আটক করেছে। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের সঙ্গে জড়িত ন্যাশনাল তৌহিত জামাতের প্রধান মৌলবী জাহরান বিন হাশীম কলম্বোর সাংগ্রি লা হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। যদিও প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় মজুত করে রাখা বোমা বিস্ফোরণে কেঁপে উঠছে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ