শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আজকের খুতবায় সন্ত্রাসের বিরুদ্ধে বলুন : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মের নামে যারা সন্ত্রাস করে। মানুষ হত্যা করে তারা মানুষের ঘৃণা ও অভিশাপ ছাড়া কিছু পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আজকের খুতবায় একযোগে সারা দেশের সব মসজিদে সন্ত্রাসসের বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস চালায় তাদের কথা কী বলব? তারা এই পবিত্র ধর্মটাকে কুলষিত করছে। পবিত্র ধর্মের বদনাম করছে বিশ্বব্যাপী। তারা ইসলামের কোনো ভালো কাজ করছে না। বরং ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।

প্রধানমন্ত্রী বলেন, এ কারণে আমি সব অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, বাংলাদেশের জনগণ ও মসজিদের ইমাম, ধর্মীয় শিক্ষাগুরু  যার যার আওতায় শিশু-কিশোর-যুবক যারা আছে বা ছাত্র যারা আছে, যদি কারো মধ্যে এ ধরনের প্রবণতা দেখা দেয় সম্মিলিতভাবে তা প্রতিরোধ করুন।

আজ জুমার খুতবায় কোরআন-হাদিসের আলোকে সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা রাখতে ইমামদের আহ্বান জানানোর পাশাপাশি সম্প্রতি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের জন্য দোয়া করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ