মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাংসদ জাহিদুর বিএনপি থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার দফতরে জাহিদকে শপথবাক্য পাঠ করান। এদিকে জনগণের চাপে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এই শপথ নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন জাহিদুর রহমান।

এ শপথ ঘিরে জাহিদের নির্বাচনী এলাকার জনগণ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপিসহ স্থানীয় অন্যান্য দলের নেতারা মনে করছেন জাহিদ সরকারি হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদে গিয়েছেন।

অনেকেই তাকে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করেন। কেন্দ্রীয় নেতারা বলছেন এভাবে যারা সংসদে যাবে তারা গণদুশমন।

আজ রাত সাড়ে ৮টায় শুরু হয় বিএনপির বৈঠক। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ