মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তারেকের সিদ্ধান্তের অপেক্ষায় ফখরুলসহ নির্বাচিত পাঁচজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচিত কয়েকজনকে নিয়ে দলের স্থায়ী কমিটি বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচিতরা এ আগ্রহের কথা প্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মুহা. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে ব্যাপারে দলীয় হাইকমান্ডের অনুমতি চেয়েছেন।

বৈঠকে স্কাইপিতে যুক্ত থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় চেয়েছেন। তারেক রহমানের সবুজ সঙ্কেত পেলে মঙ্গলবার বেলা ১২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনই শপথ নিতে পারেন।

শপথের ব্যাপারে দলের ইতিবাচক সিদ্ধান্ত হলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মুহা. জাহিদুর রহমান জাহিদের বহিষ্কার আদেশও প্রত্যাহার হতে পারে। দলের হাইকমান্ডের কাছে শপথের পক্ষের নেতাদের বক্তব্য হচ্ছে, শপথ নিলে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিমুক্ত হয়ে যাবে এমন নয়।

কারণ নির্বাচনটা কী হয়েছে তা দেশ বিদেশে সবার কাছে স্পষ্ট। শপথ নিয়ে সংসদে গেলে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের কথা তুলে ধরা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ