রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

জাপানের নতুন সম্রাট যুবরাজ নারুহিতো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন সম্রাটের দায়িত্ব নিয়েছেন যুবরাজ নারুহিতো। দায়িত্ব গ্রহণের পর তিনি জাতীর উদ্দেশ্যে একটি ভাষণও দিয়েছেন। ভাষণে তিনি বলেন, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং জনগণের কল্যাণে সবসময় কাজ করা হবে।

বিদায়ী সম্রাট আকিহিতোর বড় ছেলে নারুহিতো। আকিহিতো ৩০ বছর সম্রাটের দ্বায়িত্ব পালন করেন। এরপর জীবদ্দশায় ক্ষমতা হস্তান্তরের সুযোগ চেয়ে অনুরোধ করলে সংসদে আইন পাস করে আকিহিতোকে এই সুযোগ প্রদান করা হয়। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর বাবার জায়গায় স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন ৫৯ বয়সী নারুহিতো।

বিশ্লেষকদের মতে, নতুন সম্রাটের কাছ থেনে নতুন কোন নাটকীয় পরিবর্তন আশা করছে না দেশটির নাগরিকরা। তিনি তার বাবা আকিহিতোর পথেই চলবেন বলেই ধারণা করা হচ্ছে।

-এটি