শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

নুসরাত হত্যা: ওসি-এসপির বিরুদ্ধে শাস্তির সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় জেলার পুলিশ সুপার, সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল।

নুসরাত হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের ওই তদন্ত দলের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ওই প্রতিবেদন জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস এম রুহুল আমিন। তিনি বলেন, চাপমুক্ত থেকে কাজ করে প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তে যা যা পেয়েছি এবং যাদের গাফিলতি পেয়েছি তাদের নাম উল্লেখ করেছি।

পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার তখনকার ওসি মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক মুহা. ইকবালের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এছাড়াও মাদরাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পিকেএম এনামূল করিমের গাফিলতি ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। পুলিশ প্রশাসনের যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ