শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ঘূর্ণিঝড় ফনি থেকে রক্ষায় দেশবাসীর প্রতি তাওবার আহ্বান আল্লামা জুনায়েদ বাবুনগরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া শক্তিনালী ঘূর্ণিঝড় ‘ফনি’ থেকে বাঁচতে আল্লাহ তায়ালার নিকট দুআ-কান্নাকাটি ও গুনাহ থেকে খাঁটি দিলে তাওবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ৷

২ মে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় এ আহ্বান জানান তিনি ৷

ভূমিকম্প,ভূমিধস, জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড় এসব আল্লাহ তায়ালার আযাব উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন,বান্দা যখন আল্লাহ তায়ালার অবাধ্যতা, নাফরমানি আর গুনাহ বেশি করতে থাকে তখন গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তায়ালা বিভিন্ন আযাবের মাধ্যমে বান্দাকে সতর্ক করেন ৷ বর্তমানে সময়ে বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া শক্তিনালী ঘূর্ণিঝড় ‘ফনি’ আমাদের গুনাহেরই ফল ৷

তিনি আরও বলেন, আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে এ ঘূর্ণিঝড় আঘাত হানলে সিডরের চেয়েও অনেক বড় আঘাত হবে। তাই আমাদের উচিত আসন্ন এ আযাব থেকে বাঁচতে মহান প্রভুর দরবারে দুআ-কান্নাকাটি ও খাঁটি দিলে নিজের সমস্ত গুনাহ থেকে তাওবা করা এবং গুনাহ ও অপকর্ম বর্জন করা ৷

আজ সর্বত্রই শুধু গুনাহ আর গুনাহ ৷ গান, বাদ্য-বাজনা,যিনা-ব্যভিচার,হত্যা-লুন্ঠন, দূর্নীতি-চাঁদাবাজী, মদ জুয়া জুলুম নির্যাতন সহ সমস্ত অন্যায় কাজে লিপ্ত থাকার দরূণ আজ আমাদের উপর এ সব আযাব আসছে ৷

আল্লামা বাবুনগরী বলেন, গুনাহের জীবন পরিত্যাগ করে পূণ্যের জীবন গড়তে হবে ৷ নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় -আন্তর্জাতিক মরিমন্ডল সহ সর্বক্ষেত্রে গুনাহ থেকে আমাদের বেঁচে আল্লাহ তায়ালার হুকুম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শমতে জীবন পরিচালনা করতে হবে ৷

জান-মালের হেফাজত সহ দেশের সকল মানুষকে যেন আল্লাহ তায়ালা এ ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা করেন তাই  জুমার নামাযের পর দেশের প্রত্যেকটি মসজিদে বিশেষ দুআ-মোনাজাতের আহ্বান জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ