মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদি আরবে রোজা শুরু কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : আগামী সোমবার থেকে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে বলে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ খিজরী জানিয়েছেন। তিনি বলেন, সৌদিতে আগামী সোমবার থেকে রমজান শুরু হবে। কারণ, ২৯ শাবানে রমজানের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

তবে সৌদি আরবে জ্যোতির্বিদদের ধারণা মোতাবেক রমজান শুরু হয় না বরং চাঁদ দেখা কমিটির ঘোষণা ও সুপ্রিমকোর্টের ফায়সালা অনুযায়ী রমজান শুরু হয় বলে জানান আব্দুল্লাহ খিজরী।

এদিকে, সৌদি আরবে রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সরকারি কমিটি ছাড়া আজ শনিবার ২৯ শাবান সৌদিতে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরবের গুরুত্ত্বপূর্ণ স্থানে চাঁদ দেখার মহরত অনুষ্ঠিত হবে।

সৌদিতে চাঁদ দেখার জন্য 'হাওতাহ সোয়ার' নামক জায়গাকে গুরুত্ত্বপূর্ণ মনে করা হয়। কারণ এখানে আধুনিক সরঞ্জাম সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। যাতে দূরবীন ও ইলেক্ট্রিক টেলিস্কোপ এর সাহায্যে চাঁদ দেখার চেষ্টা করা হয়।

সৌদি আরবের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যদি আজ (২৯ শাবান) শনিবার ১৪৪০ হিজরিতে চাঁদ দেখা যায়। তাহলে এ ব্যাপারে ১ জন পুরুষ অথবা দুইজন মহিলার সাক্ষ্য নিয়ে ফয়সালা দেওয়া হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ