মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পাক সীমান্তে ৪ শতাধিক ট্যাংক মোতায়েন করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান সীমান্তে আরও শক্তি বৃদ্ধি করছে ভারত। এবার সীমান্তে আরও ৪৬৪ ট্যাংক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

জানা গেছে, অত্যাধুনিক প্রযুক্তির এই ট্যাংকগুলো সব রাশিয়ার তৈরি। জানা গেছে, পাকিস্তানের সঙ্গে ভারতের বিরাজমান অভিন্ন সীমান্তে অতর্কিতে হামলা চালানোর প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ভারত।

রাতে যুদ্ধ করতে বিশেষ ক্ষমতা সম্পন্ন ৪৬৫ টি ট্যাংক কিনতে ভারত খরচ করছে প্রায় ১৩,৪৪৮ কোটি রুপি। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এই ট্যাংকগুলো মোতায়েন করার পরিকল্পনা রয়েছে ভারতের।

পাকিস্তানেরও প্রায় কাছাকাছি পরিকল্পনা রয়েছে। জানা যায়, আগে থেকেই রাশিয়া থেকে থেকে ৩৬০ টি একই ধরনের ট্যাংক কেনার আলোচনা অব্যাহত রেখেছে পাকিস্তান। আর ঠিক তখনই ভারত এই পদক্ষেপ নিয়ে নেয়।

প্রথম চালানে আগামী ৩০ থেকে ৪১ মাসের মধ্যে ভারতকে ৬৪টি ট্যাংক সরবরাহ করা হবে। বর্তমানে ভারতের ৬৭টি সাঁজোয়া রেজিমেন্ট, টি-৯০ ট্যাংক ১০৭০টি এবং পুরানো টি-৭২ ট্যাংক রয়েছে ২৪০০টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ