মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

অযোধ্যার জমি মুসলমান না হিন্দুদের, মামলার রায় পেছালো তিন মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যার বিতর্কিত জমি আসলে কার- মুসলমান না হিন্দুদের, সে ব্যাপারে কোনো রায় দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট। আগস্ট পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে মামলার তারিখ।

এ ব্যাপারে যারা মধ্যস্থতা করছেন, সেই প্যানেলের আবেদনের প্রেক্ষিতে রিপোর্ট দেওয়ার জন্য সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট করেছে দেশটির শীর্ষ আদালত। অর্থাৎ মধ্যস্থতাকারীরা তাদের রিপোর্ট দিতে আরো তিন মাস সময় পেলেন।

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার মধ্যস্থতাকারীদের প্যানেলকে বাড়তি সময় মঞ্জুর করতে গিয়ে বলেছে, ‘আমরা জানতে চাইছি না, আপনারা কত দূর এগোলেন? সেটা আপনাদের গোপনীয় ব্যাপার। প্যানেল সময় চেয়েছিল, দেওয়া হলো।’

প্রধান বিচারপতি ছাড়াও শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি এস এ ববদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজির।

ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কয়েক দশকের ওই বিরোধ মেটানোর জন্য মধ্যস্থতাকারীদের একটি প্যানেল গঠন করে দিয়েছিল। তার নেতৃত্বে বসানো হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এফ এম কলিফুল্লাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ