মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

‘অবিলম্বে উইঘুর মুসলমানদের রোজা পালনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, চীনের উইঘুর মুসলমানদের রোজা পালনে চীনা কমিউনিস্ট সরকারের নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর চরম আঘাত।

আজ শনিবার বেলা ২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর প্রমুখ।

বক্তব্যে তিনি আরো বলেন, আমরা চীনা কমিউিনিষ্ট সরকারের এ ইসলামবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে উইঘুর মুসলমানদের রোজা পালনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রমজান মাসে রোজা পালন মুসলমানদের অন্যতম মৌলিক ধর্মীয় ইবাদত।

রোজা পালনের উপর সরকারী নিষেধাজ্ঞা বিশ্ব মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে। এ ধরণের ধর্মবিরোধী পদক্ষেপ কোনভাবেই মেনে নেয়া যায় না। এটা মানবাধিকারের চরম লংঘন। পৃথিবীল সকল প্রান্তের সব মুসলমানকে তাদের সকল ধর্মীয় বিধিবিধান পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈঠকে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমানের পিতা মরহুম সৈয়দ শাহিদুর রহমান এবং ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জামিল আহদের পিতা মরহুম আলহাজ্ব মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পারিচালনা করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ