মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

শিশুদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ: মসজিদ কমিটিকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করায় কমিটির সভাপতি, সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মেহেদী হাসান।

আজ শনিবার (১১ মে) দুপুরে এ নোটিশটি পাঠানো হয় বলে জানা যায়।

নোটিশে বিজ্ঞপ্তির বিষয়টিকে অত্যন্ত দৃষ্টিকটূ ও শিশু/বাচ্চাদের মনে নেতিবাচকভাবে আঘাত করেছে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ সা. শিশুদের অনেক ভালবাসতেন ও শিশুদের মসজিদে নিয়ে আসা ও নামাজ শিখানোর উৎসাহ দিতেন।

এ ছাড়া, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের ৪১ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে বিধায় শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধবিষয়ক বিজ্ঞপ্তিটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মসজিদ কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহারপূর্বক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে বিষয়টির জন্য অনুশোচনা করে অবহিত করতে এবং শিশু ও বাচ্চাদের মসজিদে এসে নামাজ ও ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মে মাসের ৮ তারিখে রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ ‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ ব্যানারটি টানানোর অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ফেসবুকসেহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনার ঝড় বইয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ