বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

জাতিসংঘের প্লাস্টিক বর্জ্য রপ্তানি নিয়ন্ত্রণ চুক্তিতে ১৮০টি দেশের স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জ্য রপ্তানি নিয়ন্ত্রণে জাতিসংঘের চুক্তিতে স্বাক্ষর করেছে ১৮০টি দেশ। জেনেভায় শুক্রবার এ চুক্তিতে স্বাক্ষর করে দেশগুলো।

আয়োজকরা বলছেন, বিশ্বব্যাপী সমুদ্রে প্রতি বছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য পতিত হয়। এ কারণেই প্লাস্টিক বর্জ্য রপ্তানি নিয়ন্ত্রণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় বিভিন্ন দেশের মোট ১৪০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে এ বিষয়ে ১২ দিনব্যাপী প্লাস্টিক বর্জ্য সৃষ্ট সমস্যা সমাধানে আলোচনা হয়।

স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। এ চুক্তি স্বাক্ষরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা।

তারা বলছেন, এটা আনন্দের যে, বাসেল কনভেনশনে দেশগুলো বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে একটি সমাধানে পৌঁছাতে পেরেছে।

বাংলাদেশে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। বাসেল চুক্তিটি তিনি পর্যালোচনা করেছেন অত্যন্ত নিবিড় ভাবে।

অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র, কানাডার মত উন্নত রাষ্ট্রগুলো তাদের ব্যবহৃত প্লাস্টিক এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর কাছে রপ্তানি করে আসছে। দেশগুলোর দাবি যেসব রাষ্ট্র তাদের প্লাস্টিক বর্জ্য কিনছে তা তারা সেদেশে আবারো রিসাইক্লিং করবে।

কিন্তু বাস্তবে দেখা যায়, এই দুষিত প্লাস্টিক রি-সাইকেল করা হয় না। এগুলো হয় পুড়িয়ে ফেলা হয়, নয়তো কোন না কোনভাবে সমুদ্রে পতিত হয়। আস্তে আস্তে প্লাস্টিক বর্জ্য দুষন একটি মহামারিতে পরিণত হয়েছে। বর্তমানে শুধু সাগরেই প্রায় ১০০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ