মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

কুড়িয়ে পাওয়া দুই লক্ষাধিক টাকা থানায় জমা দিলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সততা আর নিষ্ঠার প্রতিজ্ঞা বুকে ধারণ করে মানুষের সেবা করতে গিয়ে এক অনন্য ঘটনার জন্ম দিয়েছেন এক পুলিশ পরিদর্শক। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় দুই লক্ষাধিক টাকা থানায় জমা দিয়ে এখন ওই টাকার আসল মালিককে খুঁজে বেড়াচ্ছেন তিনি।

জানা গেছে, শনিবার বিকেলে রমনা এলাকায় ট্রাফিক দক্ষিণ বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মুহাম্মদ মশিউর রহমান কর্মরত ছিলেন। ট্রাফিক দক্ষিণ বিভাগের অফিস থেকে বের হলে রাস্তার উপর তিনি একটি খাম পড়ে থাকতে দেখেন। খামটি খুলে তাতে বেশ কিছু টাকা দেখতে পান তিনি। ধারনা করা হচ্ছে, সেখানে প্রায় দুই লক্ষাধিক টাকা রয়েছে।

পরে ওই পুলিশ কর্মকর্তা টাকার খামটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং রমনা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। একই সাথে তিনি টাকার প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে রমনা থানা পুলিশে কাছ থেকে টাকা সংগ্রহ করার অনুরোধ জানান।

পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান বলেন, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে সব সময় দেশ এবং মানুষের সেবা করাই আমাদের কর্তব্য। আর সততা পুলিশের কাজেরই অংশ। আমরা সেই প্রতিজ্ঞা নিয়েই প্রতিদিন কাজ করি।

-এটি