মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

বগুড়ায় নিজ বাড়িতে ব্যবসায়ীর স্ত্রী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় নিজ বাড়িতে জিন্নাত ফারজানা তালুকদার এলমা (৪৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিন্নাত ফারজানা তালুকদার এলমা শহরের ফল ব্যবসায়ী মকুল হোসেনের দ্বিতীয় স্ত্রী।

সোমবার (১৩ মে) সন্ধ্যায় শহরের মালতীনগর এলাকায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মালতীনগরে যেখানে এলমা নিহত হয়েছেন সেটি একটি চার তলা ফ্ল্যাট। ওই ফ্লাটবাড়ির নিচতলায় তিন কক্ষের একটি বাসায় এলমা ব্যবসায়ী স্বামী মুকুলের সঙ্গে বসবাস করছিলেন। তিনি মুকুলের দ্বিতীয় স্ত্রী। তবে কে বা কারা হত্যা করেছে তা এখনও পরিষ্কার নয়। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, বগুড়া সেন্ট্রাল মসজিদে আসরের নামাজ আদায় করার পর পাশেই একটি দোকানে ব্যবসার খোঁজ খবর নিচ্ছিলাম। এমন সময় প্রতিবেশী একজনের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখি এলমার রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ