মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ছাতকে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত, ওসি গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীতে চাঁদাবাজি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে শাহাবুদ্দীন নামের একজন নিহত হয়েছেন। ছাতক থানার ওসি মোস্তফা কামালসহ দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসিসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষ থামাতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযান চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়,  আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ছাতকের অংশের সুরমা নদীতে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে বেশ কিছু দিন ধরে। ছাতক পৌরসভার নয়জন কাউন্সিলর মিলে একটি সমিতির মাধ্যমে সুরমা নদীতে চাঁদার টাকা তুলেন।

নদীতে চাঁদাবাজির ঘটনায় গত রোববার সুরমা নদীতে কাউন্সিলর তাপসের পক্ষের লোকজন চাঁদার টাকা তুলতে গেলে পুলিশ দুজনকে আটক করে।

এনিয়ে শামীম আহমেদ চৌধুরীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাউন্সিলর তাপসকে তুচ্ছ-তাচ্ছিল্ল করে লেখালেখি করেন।

এ নিয়ে শাহিন চৌধুরী কাউন্সিলর তাপসের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেন। ফেসবুকে গালাগালির জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উভয়পক্ষ ছাতক পৌর শহরে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ গোলাগুলি করে। এতে শাহাবুদ্দীন নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় আরো এক পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ ৫ পুলিশ আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ছাতাক) বিলাল হোসেন জানান, এই সংঘর্ষে আরো এক পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ মোট ৫ পুলিশ আহত হয়েছেন। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ