মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ধান ক্রয় না করে সরকার কৃষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষকরা বেরো ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধানক্ষেতে আগুন দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের কোন রকম পদক্ষেপ না নেয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, সরকার ও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারণে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। উৎপাদন খরচের চেয়ে বহু কম দামে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। বর্তমানে বাজারে ধানের যে মূল্য তাতে বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকদের। অথচ বাজারে চালের দাম চড়া। কৃষকদের লোকসান দেয়ার সংগতি নেই।

এ অবস্থায় হতাশ ও বিক্ষুব্ধ কৃষকরা ধান না কেটে জমিতেই ধান পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছে। দেশের কৃষক আজ সর্বশান্ত হয়ে পড়েছে। সরকার ধানের যে মূল্য নির্ধারণ করেছে কৃষকরা তার অর্ধেকও পাচ্ছে না। কৃষকদের এ দুরাবস্থায় সরকারে কোন ইতিবাচক পদক্ষেপ নেই যা অত্যন্ত হতাশাজনক।

বিবৃতিতে তারা বলেন, নির্ধারিত মূল্যে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারীভাবে ধান ক্রয় না করে সরকার কৃষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা ফসল উৎপাদন করে। তারা যদি ফসলের উৎপাদন খরচও না পায়, লোকসানের সম্মুখীন হতে হয় তবে কৃষকরা সর্বশান্ত হবে, কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবে। তা জাতির জন্য বড় ধরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই কৃষকদের বাঁচাতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে।

নেতৃদ্বয় কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে অবিলম্বে মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরকারীভাবে সরকার নির্ধারিত মূল্য মনপ্রতি ১ হাজার ৪০ টাকা দরে বোরো ধান ক্রয় করার পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ