শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেন গিয়াস উদ্দিন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি খন্দকার গোলাম মাওলার ইন্তেকালে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন খান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম তাঁকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন। 

মুজাহিদ কমিটির এক বার্তায় বলা হয়, গত ২১/০৫/২০২৫ তারিখ রোজ বুধবার রাত ২:৩০ বামুকের সেক্রেটারি জেনারেল জনাব খন্দকার গোলাম মাওলা সাহেব ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বামুকের সেক্রেটারি জেনারেলের পদ শূন্য হওয়ায় বামুকের কার্যক্রম সচল ও স্বাভাবিক রাখার জন্য গত ২৪/০৫/২০২৫ ইং তারিখ রোজ  শনিবার বাদ জোহর বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাছের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

বার্তায় বলা হয়, আমিরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বামুকের জয়েন্ট সেক্রেটারি জনাব মো. গিয়াস উদ্দিন খানকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তিনি বামুকের সেক্রেটারি জেনারেলের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ