শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেইসঙ্গে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে প্রত্যাশা করে দলটি।

রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন দলটির আমির আবু জাফর কাসেমী।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একইসঙ্গে নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদনও করেছে দলটি।

খেলাফত আন্দোলনের আমির বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।

বৈঠকের আলোচনার বিষয়ে নিজেদের অন্তর্কোন্দল দূর হওয়ায় ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান দলটির নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ